সিরাজগঞ্জ খবর
সিরাজগঞ্জে খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুলে বর্ণাঢ্য নবীনবরণ
সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে নবীনবরণ ও ক্লাসডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বর্ণাঢ্য উৎসবের মধ্য দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এতে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের সুশৃঙ্খল শিক্ষাজীবন গঠনের দিকনির্দেশনা প্রদান করেন।
সিরাজগঞ্জে আদালতের দোতলা থেকে লাফিয়ে পালালো চুরির মামলার আসামি
সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দোতলা থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চুরির মামলার এক আসামি পালিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালত চত্বরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। পলাতক আসামিকে গ্রেপ্তারে ইতিমধ্যেই জোরদার অভিযান শুরু করেছে পুলিশ।
সিরাজগঞ্জে র্যাবের বড় অভিযান: ৪৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪
সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদকবিরোধী এক বিশেষ অভিযানে প্রায় ৪৮ কেজি গাঁজাসহ চারজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২। সোমবার ভোররাতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তাদের হাতেনাতে আটক করা হয়।